নিখিল ডেকার একাধিক সেভেও রক্ষা হল না, শেষ মিনিটে হার মহামেডানের - 24 Ghanta Bangla News
Home

নিখিল ডেকার একাধিক সেভেও রক্ষা হল না, শেষ মিনিটে হার মহামেডানের

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান ফুটবল লিগে লড়াই করে ও হার মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেল চারটে নাগাদ কল্যাণী স্টেডিয়ামে…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান ফুটবল লিগে লড়াই করে ও হার মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেল চারটে নাগাদ কল্যাণী স্টেডিয়ামে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে নেমেছিল ব্ল্যাক প্যান্থার্সরা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল শিলং লাজং এফসি। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে পরাজিত হয় মহামেডান। লাজংয়ের হয়ে জয়সূচক গোলটি করেন নেলসন রিম্বাই। শেষ মুহূর্তে তার করা গোলেই তিন পয়েন্ট ছিনিয়ে নেয় পাহাড়ের এই ক্লাব। তবে গোটা ম্যাচ জুড়ে অনবদ্য ফুটবল খেলেন গোলরক্ষক নিখিল ডেকা।

এদিন প্রথম থেকেই চাপ বাড়াতে মরিয়া হয়ে উঠেছিল সাদা-কালো ব্রিগেড। তবে ম্যাচ এগোনোর সাথে সাথেই আক্রমণাত্মক হয়ে ওঠে শিলংয়ের এই দলটি। ২৯ মিনিটের মাথায় গোল করার মত পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার জোয়াও ভিক্টর ডি পাওলা মরিস। ওরফে জোটা। তবে যথেষ্ট বুদ্ধিদীপ্ত তার সঙ্গে সেটি রুখে দেন জুয়েল আহমেদ মজুমদার। তারপর থেকেই মাছমার থেকে আক্রমণ শানিয়ে গোল তুলে নিতে তৎপর হয়ে উঠেছিল ইসরাফিল দেওয়ানরা। যদিও গোলের মুখ খোলা সম্ভব হয়নি। তারপর ৪০ মিনিটের মাথায় রেমসাঙ্গার পরিবর্তে লালথানকিমাকে মাঠে আনেন সাদা-কালোর সহকারী কোচ সুধীর মিশ্র।

তারপর ঠিক ৪৪ মিনিটের মাথায় লাজংয়ের রক্ষণভাগে হানা দেয় মহামেডান। লালথানকিমার পাস থেকে গোলের সুযোগ পেয়ে গিয়েছিলেন অধিনায়ক মহিতোষ রায়। কিন্তু বল গোলে রাখা সম্ভব হয়নি। সেকেন্ড পোষ্টের গা ঘেঁষে বল চলে যায় মাঠের বাইরে। ঠিক এক মিনিটের ব্যবধানে ফের সুযোগ এসে গিয়েছিল মহিতোষের কাছে। কিন্তু অনায়াসেই সেই বল তালুবন্দি করে নেন লাজংয়ের গোলরক্ষক রনিত সরকার। প্রথমার্ধের অতিরিক্ত তিন মিনিটে উভয় দলই বেশ কয়েকবার আক্রমণ সংগঠিত করলেও ফলাফল ছিল অপরিবর্তিত। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র তিন মিনিটের মধ্যেই অনবদ্য আক্রমণে উঠে এসেছিল প্রতিপক্ষ দল।

এভারব্রাইটসন সানা গোলমুখী শট নিলেও অনায়াসেই বলটিকে বিপদমুক্ত করেন নিখিল ডেকা। তারপর সুযোগ বুঝেই পাল্টা শট নেন অ্যাডিসন সিং। কিন্তু তিনিও কাজের কাজ করতে পারেননি। ৫৫ মিনিটের মাথায় কেন দুরন্ত ড্রিবল করে ডি বক্সে ঢুকে পড়লেও বলটি বিপদমুক্ত করতে খুব একটা অসুবিধা হয়নি জুয়েলের। তারপর ৫৭ মিনিটে উইং থেকে অন্যবদ রান নিয়ে উঠে আসেন অ্যাডিসন। প্রতিপক্ষের ডিফেন্ডারকে ওভারল্যাপ করে গেলেও বল লাগে সাইড নেটে। ৬৯ মিনিটের মাথায় লালরেমথুলুঙ্গার অনবদ্য কর্নার থেকে হেড করে বল নামিয়ে এনেছিলেন কেন। তবে নিখিল ডেকার সক্রিয়তায় তারা গোলের মুখ খুলতে পারেনি। ৭৭ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সবচেয়ে সহজ সুযোগ এসে গিয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি লালথানকিমা।

তবে ৯০ মিনিটের মাথায় আসে বহু প্রতীক্ষিত গোল। অ্যাবেলসন জাচির পাস থেকে বল গোলে ঠেলে দেন নেলসন। তারপর অতিরিক্ত ৬ মিনিটের মধ্যে মহামেডান একাধিকবার আক্রমণ করলেও গোলের মুখ খুলতে পারেনি।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *