ICU থেকে সরানো হল পবনদীপকে, বিপদ কি কাটল গায়কের? - Bengali News | Pawandeep rajan sifted from icu here is singer health update - 24 Ghanta Bangla News
Home

ICU থেকে সরানো হল পবনদীপকে, বিপদ কি কাটল গায়কের? – Bengali News | Pawandeep rajan sifted from icu here is singer health update

Spread the love

ইন্ডিয়ান আইডল খ্যাত গায়ক পবনদীপ রাজনের অনুরাগীদের জন্য কিছুটা স্বস্তির খবর। হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার পবনদীপকে ছাড়া হল আইসিইউ থেকে। জানা গিয়েছে, আইসিইউ থেকে সরিয়ে তাঁকে এই মুহূর্তে রাখা হয়েছে ব্যক্তিগত কেবিনে। আগের থেকে অনেকটাই সুস্থ পবন। তবে কয়েকদিন পরে ফের অস্ত্রোপচার হবে পবনদীপের।

সোশাল মিডিয়ার পোস্ট অনুযায়ী, পবনদীপের শরীরে বহু জায়গার হাড় ভেঙেছে। ক্ষতও রয়েছে। এই দুর্ঘটনার পরে প্রায় ৬ ঘণ্টা ধরে অপারেশন চলে তাঁর। চিকিৎসকদের কথায় অস্ত্রোপচার সফলও হয়েছে। এই মুহূর্তে পবনদীপ রয়েছেন আইসিইউতে ডাক্তারদের কড়া নজরে। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী তিন থেকে চারদিন তাঁকে বিশ্রামে থাকতে হবে। তারপর ফের অস্ত্রোপচার হবে তাঁর। স্বাভাবিকভাবেই গায়কের পরিবার ও অনুরাগীরা দুশ্চিন্তায় ছিলেন।এই পোস্টে আরও লেখা হয়, পরিবার, বন্ধুবান্ধব, অনুরাগীদের প্রার্থনা ও আশীর্বাদে পবনদীপ আগের থেকে অনেকটাই ভাল রয়েছেন। সবাইকে ধন্যবাদ।

গত সোমবার উত্তর প্রদেশের আমরোহা জেলার দিল্লি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন জনপ্রিয় পবনদীপ। হাইওয়েতে আচমকাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে পবনের গাড়ি। গায়কের সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর ড্রাইভার এবং বন্ধু অজয় মাহার।

এই খবরটিও পড়ুন

ইন্ডিয়ান আউডল ১২ থেকেই নজরে পড়েন গায়ক পবনদীপ। ছিনিয়ে নিয়েছিলেন সেবারের ইন্ডিয়ান আইডলের সেরার শিরোপা। তারপর থেকেই পবনদীপের কাছে আসতে থাকে নানা গান রেকর্ডিংয়ের অফার, সিনেমাতেও গান গাইছিলেন তিনি। উত্তরাখন্ডের ছেলে পবনদীপ, রাতারাতি তারকা হয়ে ওঠেন। বাংলার মেয়ে গায়িকা অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল, ইন্ডিয়ান আইডল শো চলার সময়। তবে প্রেম গুঞ্জন নিয়ে মুখ খোলেননি কেউ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *