নয়া দিল্লি: অসামরিক বিমানকে ঢাল করেই হামলা চালাচ্ছে পাকিস্তান। আগেই সন্দেহ প্রকাশ করেছিল ভারত। সেই আশঙ্কাই সত্যি হচ্ছে। এদিনও রাজৌরি থেকে সাম্বা, ফিরোজপুর থেকে পাঠানকোট, একাধিক জায়গায় দফায় দফায় ড্রোন হামলা চালায় পাকিস্তান। সূত্রের খবর, এদিনও অসামরিক বিমানের আড়ালেই ভারতের উপর হামলা চালাচ্ছে পাক সেনা। তবে প্রায় সব হামলাই ঠেকিয়ে দিয়েছে ভারতের পরাক্রমশালী ডিফেন্স সিস্টেম। […]