বাংলাদেশের হারে WTC ফাইনালের অঙ্কে বড় লাভ ভারতের, কী বদল এল তালিকায়?
বাংলাদেশের বিরুদ্ধে ক্যারিবিয়ান স্পিনারদের দাপট
ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন অধিনায়ক রোস্টন চেস। দ্বিতীয় ইনিংসে ৩৬ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানও ছিলেন দুরন্ত ছন্দে। প্রথম ইনিংসে ৫৩ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে চার তুলে নেন তিনি। চতুর্থ দিনে পিচ ক্রমশ কঠিন হয়ে উঠছিল। মাত্র ১৪২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
ফলে প্রথম ইনিংসে ২৭২ রান করার পরও তাদের লিড দাঁড়ায় মাত্র ১৬৯ রানে। তবে স্পিনারদের বিরুদ্ধে ডিফেন্সের বদলে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের পথ বেছে নেন দুই ক্যারিবিয়ান ওপেনার ক্যাম্পবেল ও কিং। তাঁদের জুটিতে ওঠে ১১২ রান। খারাপ আলো, বৃষ্টি ও বজ্রপাতের কারণে বারবার খেলা বন্ধ হলেও ম্যাচ জিতে মাঠ ছাড়ে ক্যারিবিয়ানরা।