NZ vs IND 4th T20 Score: ব্যাটে ফিলিপ্স, বলে ডাফি - অকল্যান্ডে জোড়া ফলায় বিদ্ধ ভারত | Glenn Philips' century helped NZ to win against India in the 4th T20I - 24 Ghanta Bangla News
Home

NZ vs IND 4th T20 Score: ব্যাটে ফিলিপ্স, বলে ডাফি – অকল্যান্ডে জোড়া ফলায় বিদ্ধ ভারত | Glenn Philips’ century helped NZ to win against India in the 4th T20I

Spread the love

ভারত বনাম নিউজিল্যান্ডImage Credit: Getty Images

অকল্যান্ড: ২৫৯ রান, তাও আবার ভারতের বিরুদ্ধে। শেষবার প্রথম সারির কোন দল ভারতীয় বোলিংকে বেধড়ক ঠেঙিয়ে টি-টোয়েন্টিতে এত রান করার দুঃসাহস দেখিয়েছিল, সত্যিই মনে নেই। কিন্তু আজ অকল্যান্ডের ইডেন পার্কের দর্শকরা যা দেখলেন, তা অভাবনীয়। গ্লেন ফিলিপসের দুর্দান্ত সেঞ্চুরি, মাইকেল ব্রেসওয়েলের ঝোড়ো ব্যাটিং, অক্ষর প্যাটেলের অসহায় বোলিং, জেকব ডাফির দারুন ফর্ম – সব মিলিয়ে ভারত বনাম নিউজিল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ ছিল মশলায় মোড়া। সেই জন্যই এই ম্যাচ ৮৭ রানে জিতে একটু হলেও সম্মান বাঁচালেন কিউয়িরা।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। ওপেনার টিম সেইফার্ট (৩) প্রথমেই আউট হলেও তারপর থেকেই ম্যাচের রাশ ধরে নেন ফিন অ্যালেন (৩১) ও ড্যারেল মিচেল (২৪)। তাঁরা আউট হওয়ার পর বাকি সময়টা পুরোটাই গ্লেন ফিলিপ্স শো। ৪৯ বলে ১০৭ রান করলেন ফিলিপ্স। মারলেন ৬টি বাউন্ডারি, ১০টি বিশালকায় ছক্কা। অক্ষর প্যাটেল থেকে প্রিন্স যাদব – কেউই রেয়াত পেলেন না তাঁর আক্রমণ থেকে। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন মাইকেল ব্রেসওয়েল। ২৫ বলে ৬৫ এল তাঁর ব্যাট থেকে। ৪টি বাউন্ডারি, ৬টি বাউন্ডারি দিয়ে সুসজ্জিত ব্রেসওয়েলের ইনিংস। যার মধ্যে রয়েছে বেশ কিছু স্কুপও।

১৬ ওভারের মধ্যেই ২০০ রান তুলে ফেলেছিল নিউজিল্যান্ড। বাকি ৫৯ রান স্রেফ ভারতীয় বোলিংয়ের দুর্ভাগ্যের। ভারতীয় বোলিংয়ে সবথেকে ভাল ফর্ম আজকে ছিল ময়ঙ্ক যাদবের। ৪৮ রান দিয়ে ৩ উইকেট পেলেন তিনি। ৩ ওভারে ৪৩ রান দিলেন অক্ষর। সবথেকে খারাপ অবস্থা নীতিশ রেড্ডির। ৪ ওভারে ৬৪ রান দিলেন নীতিশ। ২৫৯ রান নিউজিল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর। এর আগে ২৫৪ রান তুলেছিল তারা। ৪ বছর আগে সেদিন বিপক্ষে ছিল স্কটল্যান্ড।

(বিস্তারিত আসছে…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *