Aamir's Brother: টাকার লোভে শারীরিক নির্যাতন! প্রযোজকদের শয্যাসঙ্গিনী হতে জোর করতেন আমিরের ভাই, অভিযোগ প্রাক্তন স্ত্রীর | Aamir Khan’s Stepbrother allegedly Forced Ex Wife Eva Grover To Sleep With Directors For Money - 24 Ghanta Bangla News
Home

Aamir’s Brother: টাকার লোভে শারীরিক নির্যাতন! প্রযোজকদের শয্যাসঙ্গিনী হতে জোর করতেন আমিরের ভাই, অভিযোগ প্রাক্তন স্ত্রীর | Aamir Khan’s Stepbrother allegedly Forced Ex Wife Eva Grover To Sleep With Directors For Money

Spread the love

আমির খানের সৎ ভাই হায়দার আলি খানের বিরুদ্ধে মারাত্মক এবং বিস্ফোরক সব অভিযোগ তুললেন তাঁর প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী ইভা গ্রোভার। নব্বইয়ের দশকের জনপ্রিয় ধারাবাহিক ‘করিশ্মা কা করিশ্মা’ কিংবা সলমন খানের ‘রেডি’ ছবির পরিচিত মুখ ইভা সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর দাম্পত্য জীবনের এক ভয়াবহ অধ্যায়ের কথা প্রকাশ্যে এনেছেন। তাঁর দাবি, কাজ এবং টাকার জন্য প্রযোজক ও পরিচালকদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য তাঁর ওপর মারাত্মক মানসিক চাপ সৃষ্টি করতেন হায়দার।

সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের একটি চ্যাট শো-তে এসে ইভা তাঁর জীবনের এই অন্ধকার দিনগুলোর কথা ভাগ করে নেন। সঞ্চালক যখন তাঁকে প্রশ্ন করেন, হায়দার কি কাজের বিনিময়ে কিংবা সংসারের খরচের জন্য তাঁকে অন্য পুরুষ বা পরিচালকদের শয্যাসঙ্গিনী হতে বাধ্য করতেন? ইভা উত্তরে বলেন, “ও আমার সামনে এমনই একটি প্রস্তাব রেখেছিল এবং মারাত্মক চাপ সৃষ্টি করেছিল।” ইভার কথায়, তাঁর কাছে কাজের অভাব কোনও দিনই ছিল না। কিন্তু হায়দার ও তাঁর পরিবারের জন্য ইভা নিজের ফিক্সড ডিপোজিট ভেঙেছিলেন, গাড়ি বিক্রি করেছিলেন। এমনকি কাজ করাও বন্ধ করে দিয়েছিলেন।

“আমার প্রাক্তন স্বামী আমাকে পরিষ্কার বলেছিল, ‘তাতে কী হয়েছে? করো। করতে তো হবেই। সংসার চালাতে হবে, বিদ্যুতের বিপুল বিল মেটাতে হবে, সন্তানের জন্যও টাকার দরকার।’ ওই দিনই আমার সব ধৈর্য শেষ হয়ে যায়। এরপর আমি আর পিছন ফিরে তাকাইনি।”— ইভা গ্রোভার

ইভা আরও জানান, হায়দার ‘সিজোফ্রেনিয়া’ রোগে আক্রান্ত। বিয়ের সময় এই মানসিক অসুস্থতার কথা ইভা জানতেন না। বিয়ের পর থেকেই তাঁর ওপর চলত অমানুষিক শারীরিক নির্যাতন। গায়ে একাধিক কালশিটের দাগ দেখে পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যেতেন। তবে এত অত্যাচারের পরও মানবিকতার খাতিরে প্রাক্তন স্বামীর বর্তমান দূরবস্থা দেখে কষ্ট পান ইভা। আমির খানের সঙ্গে হায়দারের পরিবারের কোনও সম্পর্ক নেই। বর্তমানে হায়দার অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন, মাথার ওপর ছাদ নেই, এমনকি ঠিকমতো খাবারও পান না বলে জানান অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *