Arjun Singh: 'হতাশা থেকে চন্দ্রনাথকে খুন করিয়েছেন অভিষেক, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে CBI', ফের বিস্ফোরক অর্জুন | Arjun Singh makes explosive claim against Abhishek Banerjee over Chandranath Rath Death - 24 Ghanta Bangla News
Home

Arjun Singh: ‘হতাশা থেকে চন্দ্রনাথকে খুন করিয়েছেন অভিষেক, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে CBI’, ফের বিস্ফোরক অর্জুন | Arjun Singh makes explosive claim against Abhishek Banerjee over Chandranath Rath Death

Spread the love

অর্জুন সিং-অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: Tv9 Bangla

ব্যারাকপুর: মুখ্যমন্ত্রীকে (CM Suvendu Adhikari) খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে। হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, অভিষেকের গারদের যাওয়ার প্রয়োজন রয়েছে। বেশিদিন আর বাইরে থাকবে না। এবার দাবি করলেন, খুব শীঘ্রই অভিষেকের বাড়ি পৌঁছে যাবে সিবিআই। তুললেন আরও বিস্ফোরক অভিযোগ। মুখ্যমন্ত্রীকে খুনের চক্রান্তের অভিযোগ তো করেইছিলেন, এবার অর্জুনের (Arjun Singh attacks Abhishek Banerjee) অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্রয়াত পিএ চন্দ্রনাথকে খুনের পিছনেও হাত রয়েছে অভিষেকের।

কী বলেছেন অর্জুন সিং?

বিধায়কের অভিযোগ, হতাশা থেকেই চন্দ্রনাথ রথকে খুন করিয়েছেন অভিষেক। বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় হতাশায় চন্দ্রনাথ রথকে খুন করিয়েছিল। ও ভেবেছিল ওদের সরকার হবে। যা তদন্ত চলছে, খুব শীঘ্রই ওঁর কাছে পৌঁছে যাবে সিবিআই।” গতকালই শুভেন্দুর পুলিশকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সব নাম নোট করে রাখছেন। সরকার যখন পাল্টাবে, তখন কাউকে রেয়াত করা হবে না। যদিও অর্জুন সিংয়ের দাবি, এই কথাগুলো হতাশা থেকেই বলছেন অভিষেক। বলেন,” সবটাই ফাস্ট্রেশনে বলছে। ভাবছে যে হয়তো এইসব বলে বেঁচে যাব। কিন্তু ও বাঁচবে না। ওঁর বিরুদ্ধে যেভাবে তদন্তের অগ্রগতি হচ্ছে, ও জেলে যাবে।”

অভিষেকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ

মুখ্যমন্ত্রীকে খুনের চক্রান্ত করা হচ্ছে। সবটাই হচ্ছে অভিষেকের অঙ্গুলি হেলনে। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করেছেন অর্জুন। একইসঙ্গে তাঁর দাবি, অভিষেককে খুব তাড়াতাড়ি জেলে ঢুকিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। আর সেইদিন বেশি দূরে নেই বলে দাবি করেছেন অর্জুন (Arjun Attacks Abhishek Banerjee)। মন্ত্রীর অভিযোগ, শুভেন্দু অধিকারীকে খুন করার চক্রান্তে ও মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখতে ১৮০ জনের একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন,”১৮০ জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। তৃণমূল দ্বারা, অভিষেকের দ্বারা লোক রাখা হয়েছে গ্রুপে। মুখ্যমন্ত্রীর সব গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। কোন কোন জায়গায় যাচ্ছেন, কোন কোন জায়গা থেকে বেরোলেন সবটাই নজর রাখা হচ্ছে। এগুলো অভিষেক করাচ্ছে। আমার মনে হচ্ছে, অভিষেককে ইমিডিয়েট গারদে ঢুকিয়ে দেওয়া দরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *