Amit shah-ভোট–ফর্মুলা ঠিক করতে আজ লখনৌয়ে শাহ
শাহ এর আগে বড় রাজ্যগুলির ভোটযুদ্ধের সময়ে জানিয়েছিলেন বুথ ম্যানেজমেন্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সে কথা মাথায় রেখেই নতুন ফর্মুলা। সমাজবাদী পার্টি ইতিমধ্যেই ‘পিডিএ’ ফর্মুলায় ঘুঁটি সাজিয়ে প্রচার শুরু করে দিয়েছে৷ ‘পিডিএ’ অর্থাৎ, পিছড়া (অনগ্রসর), দলিত এবং সংখ্যালঘু শ্রেণির উন্নয়নের অঙ্গীকার৷ সূত্রের খবর, বিজেপি পাল্টা রণনীতিতে প্রত্যেক বুথের ভোটারদের ভাগ করবে অ-যাদব ওবিসি এবং অ-জাটব শ্রেণিতে৷ প্রচার চালাবে— সমাজবাদী পার্টি রাজ্যে ক্ষমতায় এলে রাজ্যে শুধু সংখ্যালঘু এবং যাদবদেরই উন্নয়ন করবে, কিন্তু বিজেপি বহাল থাকবে ডাবল ইঞ্জিন সরকার কুর্মি, মৌর্য, শাক্য, নিষাদ, সাইনি এবং রাজভর গোষ্ঠীর প্রতিনিধিদেরও সার্বিক বিকাশ করা হবে।