Raigunj AIIMS: রায়গঞ্জে হবে এইমস, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে চিঠি মুখ্যসচিবের | Raiganj AIIMS: West Bengal Chief Secretary Writes to Centre for Second AIIMS in State - 24 Ghanta Bangla News
Home

Raigunj AIIMS: রায়গঞ্জে হবে এইমস, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে চিঠি মুখ্যসচিবের | Raiganj AIIMS: West Bengal Chief Secretary Writes to Centre for Second AIIMS in State

Spread the love

রায়গঞ্জ: উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর। রায়গঞ্জে হবে বাংলার দ্বিতীয় এইমস। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সি রায়গঞ্জে হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছিলেন। পরে মমতা সরকারের আমলে এইমস চলে যায় কল্যাণীতে। তবে, দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে উত্তরবঙ্গবাসীর। রায়গঞ্জে এইমস-এর ঘোষণা করেছেন। এবার এই নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে চিঠি দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগারওয়াল।

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে AIIMS তৈরির প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে চিঠি দিয়ে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।

রাজ্যের বক্তব্য, রায়গঞ্জে AIIMS তৈরি হলে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর বিহার ও উত্তর-পূর্ব ভারতের মানুষও চিকিৎসার সুবিধা পাবেন। এই হাসপাতাল তৈরির জন্য রায়গঞ্জে প্রায় ১৮০ একর জমি চিহ্নিত করেছে রাজ্য। জমিটি AIIMS তৈরির উপযুক্ত কি না, তা খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে প্রয়োজনীয় তথ্য দেওয়ার প্রস্তাবও দিয়েছে রাজ্য সরকার।

এইমস নিয়ে মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার রায়গঞ্জে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছে রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরি হবে। কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হবে। সব কাজ হলে গেলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে দিকনগরে ভূমি পুজো অনুষ্ঠানে আসব।”

এই বিষয়ে দীপা দাসমুন্সি বলেন, “বাম সরকার জমি দিতে সময় লাগায়। তৃণমূল খারিজ করে দেয়। মমতা রায়গঞ্জ থেকে কল্যাণী সরাতে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন। বিজেপি সরকার সেই আবেদনে শিলমোহর দেয়। এখন মুখ্যমন্ত্রী আবেদন করতে পারেন। কিন্তু সিদ্ধান্ত নেবে কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *