শনিবার ‘বিগ বস’-এর ঘর ছাড়বেন দু’জন
উত্তেজনা আর টানটান অপেক্ষার মধ্যেই আরও কঠিন হয়ে উঠেছে ‘বিগ বস বাংলা’-এর খেলা। গত সপ্তাহে ঘর ছেড়েছেন জয়িতা চট্টোপাধ্যায়। ওয়াইল্ড কার্ড এন্ট্রি জিতু কামালের গৃহপ্রবেশ ঘটেছে। সপ্তাহ ঘুরে আবার এসেছে শনিবার। দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের দরবার নিয়ে উত্তেজিত দর্শক। কারণ সৌরভের দরবার মানেই বকাবকি, সারা সপ্তাহের ঠিক-ভুলের হিসাব এবং এলিমিনেশন। এ সপ্তাহে শুধু একজন নয়, ঘর ছাড়বেন দু’জন প্রতিযোগী।