নিমতৌড়ি মামলায় ধৃত দুই বাম নেতা-কর্মীর জামিন
দলীয় সূত্রে জানা গিয়েছে, গত ১১ অক্টোবর পূর্ব মেদিনীপুরের বাজকুলে এআইডিএসও-র দক্ষিণ জেলা ছাত্র সম্মেলনে এবিভিপি-র সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় সংগঠনের নেতৃত্ব-সহ একাধিক ছাত্রকর্মী গুরুতর আহত হন বলে দাবি এআইডিএসও-র। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে ১৩ অক্টোবর নিমতৌড়িতে জেলাশাসক ও পুলিশ সুপারের দফতর অভিযানের ডাক দেওয়া হয়।