ISKCON Rath Yatra: রুশ যুদ্ধবিমানের চাকায় ভর করে চলবে কলকাতার জগন্নাথের রথ, ইসকন সারল 'মহড়া' - Bengali News | Lord Jagannath Kolkata Chariot to Glide on Sukhoi Tyres - 24 Ghanta Bangla News
Home

ISKCON Rath Yatra: রুশ যুদ্ধবিমানের চাকায় ভর করে চলবে কলকাতার জগন্নাথের রথ, ইসকন সারল ‘মহড়া’ – Bengali News | Lord Jagannath Kolkata Chariot to Glide on Sukhoi Tyres

যুদ্ধবিমানের চাকা লাগল রথেImage Credit source: নিজস্ব চিত্র

কলকাতা: এই মাসের ২৭ তারিখ করে পড়েছে রথযাত্রা। আর সেই তারিখকে মাথায় রেখেই তুঙ্গে প্রস্তুতি। কোমর বেঁধে কাজে নেমে পড়েছে কলকাতার ইসকনও।

তবে প্রতিবারের তুলনায় এবারটা একটু আলাদা। সিঁদুরের সাফল্য লেগে থাকা বায়ুসেনার সুখোইয়ের চাকায় ভর করেই এই বছর চলবে কলকাতার ইসকনের রথ। জানা গিয়েছে, যুদ্ধবিমানের ‘ফোর্থ জেনারেশন’-র চাকা লাগানো হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথের চাকায়।

ইসকন তরফে জানা গিয়েছে, এই রুশ বিমানের চাকা লাগানোর পর ১.৪ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলতে সক্ষম হবে রথগুলি। শনিবার এই চাকা লাগানোর পর পরীক্ষামূলক ভাবে রথগুলিকে চালিয়ে দেখাও হয়ে গিয়েছে। গত চার দশকের বেশি সময় ধরে কলকাতার ইসকনের রথযাত্রায় ব্যবহৃত তিন রথে বোয়িং-৪৭৪ বিমানের চাকা ব্যবহার করা হত। যা তৈরি করত ডানলপ কোম্পানি। কিন্তু তাও তারা পরবর্তীতে বন্ধ করে দেওয়া সংকটে পরে ইসকনের রথযাত্রা। ক্ষয়ে আসা চাকা নিয়ে বাড়তে থাকে চিন্তা।

সেই সময়ই নতুন চাকার খোঁজে যোগাযোগ করা হয় এমআরএফ-এর সঙ্গে। যারা ভারতীয় বায়ুসেনাকে রুশ যুদ্ধবিমান সুখোইয়ের চাকা প্রদান করে থাকে। এই প্রসঙ্গে ইসকনের সহ-সভাপতি রাধারমন দাস জানান, ‘আমি যখন এমআরএফ-কে সুখোই টায়ার রথের জন্য তৈরি করার কথা জানাই, ওরা বিশ্বাসই করতে পারছিল না। এমনকি, ওরা রথের জরিপ করতে কলকাতাতে লোকও পাঠিয়েছিল।’ তাঁর সংযোজন, ‘ওরা যখন দেখে এই তিন রথ গত ৪৮ বছর ধরে বোয়িং বিমানের চাকায় চলছে, তখন তারা রাজি হয়ে যায়। পাশাপাশি, আমরা ওদের জানাই, এই বোয়িংয়ের সম্পূর্ণ বিকল্পই সুখোইয়ের চাকা। তাই সেটাই দরকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *