কল্যাণী থেকে উদ্ধার বিরল প্রজাতির বানর, গ্রেপ্তার ২
এই খবরের ভিত্তিতে কল্যাণী থানার পুলিশ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে একটি সংরক্ষিত বিলুপ্তপ্রায় বহিরাগত প্রজাতির বন্যপ্রাণী অবৈধভাবে পরিবহণ, বাণিজ্য ও আটকে রাখার অভিযোগ ওঠে। জিজ্ঞাসাবাদের সময়ে অভিযুক্ত ব্যক্তিরা উক্ত বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী পরিবহণের কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত ব্যক্তিরা উক্ত বিপন্ন প্রজাতির বন্যপ্রাণীটির বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি। এর পরেই কল্যাণী থানার পুলিশ ওই দুই ব্যক্তিসহ বন্যপ্রাণীটিকে উদ্ধার করে। ধৃতদের বিরুদ্ধে Wildlife Protection Act, 1972 অনুযায়ী নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।