ব্রহ্মপুত্র উপত্যকায় ফের 'হিমন্ত-রাজ'! মঙ্গলে শপথ অনুষ্ঠানে যাচ্ছেন শুভেন্দুও - 24 Ghanta Bangla News
Home

ব্রহ্মপুত্র উপত্যকায় ফের ‘হিমন্ত-রাজ’! মঙ্গলে শপথ অনুষ্ঠানে যাচ্ছেন শুভেন্দুও

Spread the love

গুয়াহাটি: বিধানসভা নির্বাচনে প্রতিপক্ষকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দেওয়ার পর এবার শপথের প্রস্তুতি। ১২ মে গুয়াহাটির খানাপাড়া পশুচিকিৎসা মহাবিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টা ৪০ মিনিটে নতুন মন্ত্রিসভার শপথ …

গুয়াহাটি: বিধানসভা নির্বাচনে প্রতিপক্ষকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দেওয়ার পর এবার শপথের প্রস্তুতি। ১২ মে গুয়াহাটির খানাপাড়া পশুচিকিৎসা মহাবিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টা ৪০ মিনিটে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। গত রবিবার রাজভবনে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যর সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি পেশ করেছেন ডঃ হিমন্ত বিশ্বশর্মা। রাজ্যপাল সংবিধানের ১৬৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।

দ্বিতীয় ইনিংসের এই যাত্রার সাক্ষী থাকতে গুয়াহাটিতে সমাগম হচ্ছে দেশের হেভিওয়েট নেতৃত্বের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে এই অনুষ্ঠান এক মেগা ইভেন্টের রূপ নিতে চলেছে। এছাড়াও বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট শিল্পপতিদেরও এই বর্ণাঢ্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। হিমন্ত বিশ্বশর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ প্রসঙ্গত, শুভেন্দুর শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন হিমন্ত৷

একচ্ছত্র সমর্থন

অসমের ১২৬টি আসনের মধ্যে বিজেপি একাই ৮২টি আসন দখল করে বিরোধী শিবিরের কোমর ভেঙে দিয়েছে। শরিক দলগুলোর সমর্থন মিলিয়ে এনডিএ জোটের ঝুলিতে এখন ১০২ জন বিধায়কের শক্তি। রবিবার দলের নবনির্বাচিত বিধায়করা একবাক্যে হিমন্তকেই তাঁদের নেতা হিসেবে বেছে নেন। কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডার উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *