সন্ত্রাসের ভয়ে শুরু, ৪৯ বছরে দাদাভাইয়ের পুজো
স্বর্ণমন্দিরের পর থেকেই থিম পুজোর ধারাবাহিকতা বজায় রেখেছে ক্লাব। কোনও বছর হোয়াইট হাউস, কোনও বার টাইটানিকের আদলে মণ্ডপ দর্শনার্থীদের মন জয় করেছে। মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে তৈরি মণ্ডপ ভোলার নয়। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য তথা বর্তমান সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ক্লাব তৈরির সময়ে আমাদের বয়স ছিল ১৮ থেকে ২০ বছরের মধ্যে। পাড়ার বড়দের ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছিলেন নীহাররঞ্জন সরকার, আশুতোষ পাল, তপন বন্দ্যোপাধ্যায়, গোপাল ঘোষ, বিনয় দাস ও মিহিরকুমার দত্ত-সহ এলাকার যুবকেরা।’