কলকাতায় আজ পেট্রোল-ডিজেলের দাম কত? জানুন ৬ অক্টোবরের জ্বালানির দর - 24 Ghanta Bangla News
Home

কলকাতায় আজ পেট্রোল-ডিজেলের দাম কত? জানুন ৬ অক্টোবরের জ্বালানির দর

Spread the love

৬ই অক্টোবর, মঙ্গলবার অর্থাৎ আজ শহর কলকাতায় বাড়েনি জ্বালানির দাম। পেট্রল ডিজেলের দামে এদিন কোনও পরিবর্তন দেখা যায়নি। শহরে প্রতি লিটার পেট্রোলের দাম রয়েছে ১১৩.৫১…

  1. ৬ই অক্টোবর, মঙ্গলবার অর্থাৎ আজ শহর কলকাতায় বাড়েনি জ্বালানির দাম। পেট্রল ডিজেলের দামে এদিন কোনও পরিবর্তন দেখা যায়নি। শহরে প্রতি লিটার পেট্রোলের দাম রয়েছে ১১৩.৫১ টাকা। অন্যদিকে, প্রতি লিটার ডিজেল কিনতে খরচ হচ্ছে ৯৯.৮২ টাকা। তবে দেশের অন্যান্য মেট্রো শহরগুলির তুলনায় কলকাতায় তুলনামূলক ভাবে দাম বেশি জ্বালানির।

দেশের মেট্রো শহরগুলির মধ্যে কলকাতায় জ্বালানির দাম সবথেকে বেশি। যেখানে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম কিছুটা কম। দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০২.১২ টাকা এবং ডিজেলের দাম ৯৫.২০ টাকা। মুম্বইয়ে আজ পেট্রোলের দাম ১১১.২১ টাকা প্রতি লিটার। সেখানে ডিজেলের দাম ৯৭.৮৩ টাকা। অর্থাৎ পেট্রোলের দিক থেকে মুম্বইও কলকাতার কাছাকাছি রয়েছে। অন্যদিকে, চেন্নাইয়ে এক লিটার পেট্রোলের দাম ১০৭.৭৬ টাকা এবং ডিজেলের দাম ৯৯.৫৫ টাকা। বেঙ্গালুরুতেও জ্বালানির দাম তুলনামূলকভাবে চড়া। সেখানে আজ পেট্রোল কিনতে প্রতি লিটারে খরচ হচ্ছে ১১১.৬৮ টাকা। ডিজেলের দাম রয়েছে ৯৯.৫৬ টাকা প্রতি লিটার।

পুজো সামনে। ফলে মানুষ এখন পুজোর বাজারে ব্যস্ত। এই পরিস্থিতিতে যানবাহন চলাচলও রাস্তায় বেড়েছে। সেই আবহে জ্বালানির দর অপরিবর্তিত থাকায় স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। জেনে রাখা ভালো যে দেশের তেল বিপণন সংস্থাগুলি সাধারণত প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের খুচরো বিক্রয়মূল্য আপডেট করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং অন্যান্য খরচের মতো একাধিক বিষয় জ্বালানির দামের উপর প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *