Supreme Court: 'নীরব থাকা সুমিতের সাংবিধানিক অধিকার', শুনেই বিচারপতি বাগচী বললেন, 'গ্রেফতার করাও তদন্তকারীদের অধিকার' | Sumit Roy Case at Supreme Court, Justice Jaymalya Bagchi says, arrest is right of investigators - 24 Ghanta Bangla News
Home

Supreme Court: ‘নীরব থাকা সুমিতের সাংবিধানিক অধিকার’, শুনেই বিচারপতি বাগচী বললেন, ‘গ্রেফতার করাও তদন্তকারীদের অধিকার’ | Sumit Roy Case at Supreme Court, Justice Jaymalya Bagchi says, arrest is right of investigators

Spread the love

নয়া দিল্লি: গত কয়েকদিন ধরে পরপর ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। জমি কেলেঙ্কারি মামলায় এবার সেই সুমিত রায়কে হেফাজতে নিতে চায় পুলিশ। সুপ্রিম কোর্টে (Supreme Court) এমনটাই জানাল রাজ্য সরকার। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছে রাজ্য।

রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “তদন্তে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। বর্তমানে যে তথ্য সামনে এসেছে, তা পুরো ঘটনার সামান্য অংশ মাত্র। তদন্তে পাওয়া নথিপত্র আদালতের সামনে পেশ করতে আমরা প্রস্তুত। তদন্ত এখনও চলছে এবং অনেক বিষয় এখনও খতিয়ে দেখা হচ্ছে।”

অভিযুক্ত সুমিত রায়কে হেফাজতে নিয়ে জেরা করা অত্যন্ত প্রয়োজন বলে উল্লেখ করেন তুষার মেহতা। তিনি হাজিরা দিলেও তদন্তে সহযোগিতা করছেন না বলে দাবি করা হয়েছে। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আদালত তদন্তে কোনও বাধা সৃষ্টি করতে চায় না।”

সুমিত রায়ের আইনজীবী আদালতে জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তদন্তকারীদের সামনে হাজিরা দিচ্ছেন। কিন্তু তুষার মেহতা জানান, সুমিত তদন্তে সহযোগিতা করছেন না। তদন্তকারীদের প্রশ্নের কোনও উত্তর দিচ্ছেন না। হেফাজতে নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সুমিতের আইনজীবী জানান, সংবিধান তাঁকে নীরব থাকার অধিকার দিয়েছে। কোনও প্রশ্নের উত্তর না দেওয়ার অধিকার তাঁর রয়েছে। এটি তাঁর সাংবিধানিক অধিকার। এ কথা শুনে, বিচারপতি বাগচী বলেন, “সংবিধান একজন ব্যক্তিকে নীরব থাকার অধিকার দিয়েছে। আবার সংবিধান তদন্তকারী সংস্থাকেও গ্রেফতার করার অধিকার দিয়েছে। এই বিষয়ে কোনও সন্দেহ নেই।”

মুখবন্ধ খামে তদন্তের রিপোর্ট আদালতে জমা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত অন্তবর্তী রক্ষাকবচ বহাল থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *