পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ঝলসে উঠল বন্দুক, হোটেলে গুলিকাণ্ডে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, তদন্তে SIT - 24 Ghanta Bangla News
Home

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ঝলসে উঠল বন্দুক, হোটেলে গুলিকাণ্ডে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, তদন্তে SIT

Spread the love

কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় গুয়াহাটি পুলিশ। হোটেলের রিসেপশন থেকে চার জনের দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তাঁদের। আর মূল গেটের সামনে রাস্তায় আহত অবস্থায় পাওয়া যায় আরও দু’জনকে। তাঁদের গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে, চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। আরও একজনের চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ভুদেব ভরালি (৬৫), হেলেনা ভরালি (৫৮), দেবর্ষি কাশ্যপ (৩৯), রিনিকা কাশ্যপ (৩০) এবং নারায়ণ দাস (৪৮)। ভুদেব, হেলেনা ও নারায়ণের বাড়ি বরপেটায়। দেবর্ষি ও রিনিকা গুয়াহাটির নবীন নগরের বাসিন্দা। আহত সত্যেন্দ্র পাঠকের (৪৩) বাড়িও বরপেটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *