৩৬ দিনেই রাজনীতিকে বিদায় কবির, সমাজমাধ্যমে পোস্ট
এই সময়, দুর্গাপুর: মাত্র ৩৬ দিনের রাজনৈতিক জীবন। সামান্য এই পরিসরের অভিজ্ঞতা থেকে রাজনৈতিক জীবন থেকে এ বার বিদায় নিচ্ছেন কবি দত্ত। শুক্রবার সকালে নিজের ছবি দিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করে সে কথা জানিয়ে দিয়েছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভায় তৃণমূলের প্রার্থী। তবে হারের জন্য কারও বিরুদ্ধে আঙুল তুলতে নারাজ কবি।