মুম্বাই সিটিকে আটকে টেবিলের কিছুটা উপরে কেরালা
সায়ন সেনগুপ্ত, কলকাতা: ম্যাচ জয়ের মধ্য দিয়ে এবারের এই ফুটবল সিজন শুরু করেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) । এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচেই তারা পরাজিত করেছে বারাণসীর ইন্টার কাশী ফুটবল দলকে। গোল করেছিলেন ভিবিন মহানন এবং আন্দ্রে জে গ্ৰিনের মত ফুটবলার। সেই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল অ্যাশলি ওয়েস্ট উডের ছেলেদের। এই ধারাবাহিকতা বজায় রেখেই আগামী ম্যাচ গুলিতে ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও বাঁধা সেজেছিল প্রতিপক্ষের ডিফেন্স।
শেষ পর্যন্ত গত ম্যাচে নাস্তানাবুদ হতে হয়েছিল নর্থইস্ট ইউনাইটেডের কাছে। সেই হারের ধাক্কা কাটিয়ে গতকাল পয়েন্ট ছিনিয়ে নিতে বদ্ধপরিকর ছিল ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত গোলশূন্য ফলাফলের অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল ম্যাচ। আদ্রিয়ান লুনা থেকে শুরু করে কোরো সিং হোক কিংবা নৌফল পিন বা ফারুক চৌধুরীর মত খেলোয়াড়রা গোটা ম্যাচ জুড়ে একাধিক আক্রমণ তুলে আনলে ও গোল তুলে নিতে ব্যর্থ থাকেন। যারফলে নির্ধারিত নব্বই মিনিটের পর অতিরিক্ত সময়ের শেষে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দুই শিবির।
যারফলে প্রভাব এসেছে পয়েন্ট টেবিলে। বর্তমানে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ঘোরাফেরা করছে দক্ষিণের এই ফুটবল দল। অপরদিকে, তিনটি ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে দেশের বানিজ্য নগরীর সেই দল।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.