RBI: রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক, কড়া নির্দেশ RBI-র, কেন জানেন? - Bengali News | Reserve Bank of India Directs These Banks to Remain open on Sunday, 31st march, Here's Why? - 24 Ghanta Bangla News
Home

RBI: রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক, কড়া নির্দেশ RBI-র, কেন জানেন? – Bengali News | Reserve Bank of India Directs These Banks to Remain open on Sunday, 31st march, Here’s Why?

Spread the love

নয়া দিল্লি: রবিবার বন্ধ থাকে ব্যাঙ্ক। এ কথা সকলেরই জানা। তবে ৩১ মার্চ দিনটি আলাদা হতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া রবিবার হওয়া সত্ত্বেও আগামী ৩১ মার্চ ব্যাঙ্ক খোলা রাখার নির্দেশ দিয়েছে। ভারত সরকারের আর্থিক লেনদেন ও সরকারি প্রাপ্তির সঙ্গে যুক্ত সমস্ত ব্যাঙ্ক-কে ৩১ মার্চ শাখা খোলা রাখতে বলা হয়েছে। কেন হঠাৎ এই সিদ্ধান্ত, জানেন?

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ভারত সরকারের আর্থিক লেনদেন ও সরকারি প্রাপ্তির সঙ্গে যুক্ত রয়েছে যে সমস্ত ব্যাঙ্ক, তা আগামী ৩১ মার্চ খোলা রাখতে হবে। রবিবার হওয়া সত্ত্বেও সেদিন কোনও ছুটি থাকবে না। গভীর রাত অবধি সেদিন ব্যাঙ্ক খোলা থাকবে। তবে সেই দিন কোনও পাবলিক ডিলিং হবে না, অর্থাৎ সাধারণ মানুষের লেনদেন বা ব্যাঙ্কিং সম্পর্কিত কোনও কাজ হবে না।

কেন রবিবারে খোলা থাকবে ব্যাঙ্ক?

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ৩১ মার্চ অর্থবর্ষের শেষদিন হওয়ায়, সে দিন সরকারি লেনদেনের সঙ্গে যুক্ত ব্যাঙ্কগুলি খোলা থাকবে। ২০২৩-২৪ অর্থবর্ষের সরকারি লেনদেনের হিসাব করার জন্যই ব্যাঙ্ক খোলা থাকবে। এর পরিবর্তে ব্যাঙ্কের কর্মীরা পরেরদিন, ১ এপ্রিল ছুটি পাবেন।

এজেন্সি ব্যাঙ্ক কোনগুলি?

এজেন্সি ব্যাঙ্ক বলতে সেই বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে বোঝানো হয়েছে, যা রিজার্ভ ব্যাঙ্কের স্বীকৃত ব্যাঙ্ক যারা সরকারের হয়ে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক লেনদেন করে। কর গ্রহণ, সরকারি অনুদান প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি এই ব্যাঙ্কগুলির মাধ্যমেই হয়।

কোন কোন ব্যাঙ্ক খোলা থাকবে?

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া

ব্যাঙ্ক অব বরোদা

ব্যাঙ্ক অব ইন্ডিয়া

ব্যাঙ্ক অব মহারাষ্ট্র

কানাড়া ব্যাঙ্ক

সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া

ইন্ডিয়ান ব্যাঙ্ক

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক

পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

ইউকো ব্যাঙ্ক

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *