Naihati Boro Ma Puja: নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন? | Arjun Singh Announces Major Safety Measures for Naihati Boro Maa Puja After Chorbagan Tragedy
রবিবার নৈহাটির বড় মায়ের মন্দির ও বিসর্জনের ঘাট ঘুরে দেখেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। আজ বড় মায়ের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন তিনি। চোরবাগানের মতো ঘটনা যাতে আর না ঘটে সেই কারণে বড় মায়ের পুজো নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্জুন সিং জানিয়ে দিয়েছেন, “এবার নৈহাটির বড় মায়ের পুজোয় থাকছে না কোনও VIP গেট। চোরবাগানের ঘটনা আর হওয়ার কোনও সম্ভাবনা নেই। আমরা আগে থেকে ব্যারিকেড দিয়ে দেব।”