Suvendu Adhikari: আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী? | CM Suvendu Adhikari Announces Major School Education Reforms in Bengal
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, আগামী শিক্ষাবর্ষে রাজ্যের শিক্ষাব্যবস্থায় একাধিক পরিবর্তন দেখা যাবে। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বলেন, “বিদ্যালয়ে প্রাথমিক স্তর থেকে তবলা-হারমোনিয়াম-গিটার-সেতার থেকে শুরু করে মৃদঙ্গ-খঞ্জনি…এই সাংস্কৃতিক প্রতিভাও প্রয়োজন। ছাত্রছাত্রীদের রাষ্ট্রবাদী করানোর জন্য় প্রত্যেক বছর তিনদিন করে অন্তত বিতর্ক-কুইজ-তাৎক্ষণিক বক্তৃতা এগুলো কালচারাল ইভেন্টের মধ্যে থাকা দরকার। তাহলেই এই আরশোলা-ছারপোকা, দিমাগি নকশাল, টুকরে টুকরে গ্যাং… এই সব যে করোনা ভাইরাসের মতো চেষ্টা করছে, এদের তাহলে স্প্রে করার জন্য হিট লাগত না। এটা দরকার আছে।” আরও বলেন, “ব্যক্তিগতভাবে আমি বলব স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা, পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনা এবং ভারতবর্ষের ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস এগুলো ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চার করা, এছাড়া ব্রতচারী, এনএসএস, প্রত্যেকটা স্কুলে এনসিসি. এগুলো ফিরিয়ে আনা দরকার।”