‘ছেলেকে চান? লাগবে হরিণের ছাল-দুধ, ৪টি লেবু আর…’, এক ফোনে আতঙ্কে পরিবার
হঠাৎ শনিবার সকালে তাঁদের কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে দাবি করা হয়, রঞ্জনকে বাড়ি ফেরাতে হলে দিতে হবে হরিণের ছাল, হরিণের দুধ, লাল কাপড়, কস্তুরী ও চারটি লেবু। তা না জোগাড় করতে পারলে ৩,৫৩০ টাকা পাঠাতে হবে। যাতে সেই টাকা দিয়ে ফোনের অন্য প্রান্তে থাকা লোক ওই সমস্ত সামগ্রী কিনতে পারেন৷ এমনকী টাকা পাঠানোর জন্য কিউআর কোডও পাঠানো হয়। এ সব শুনে আতঙ্কিত হয়ে পড়েন রঞ্জনের বাড়ির লোকজন৷