Doon express: দুন এক্সপ্রেসে আগুন, তুমুল হইচই | Fire brokeout in doon express no body injured - 24 Ghanta Bangla News
Home

Doon express: দুন এক্সপ্রেসে আগুন, তুমুল হইচই | Fire brokeout in doon express no body injured

Spread the love

রিষড়া: দুন এক্সপ্রেসে ধরে গেল আগুন। এর জেরে রিষড়া স্টেশনে ছড়াল তীব্র আতঙ্ক। কোচের নিচ থেকে আগুন দেখতে পান চালক। তারপরই তীব্র চাঞ্চল্য ছড়ায়।

রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৩০০০৯ আপ দুন এক্সপ্রেসের সামনের দিকের জেনেরাল কোচের নিচে ব্রেক সু তে আগুন লাগে। রাত ন’টা নাগাদ রিষড়া স্টেশনের কাছে ট্রেন যখন ঢুকছিল সেই সময় গোটা বিষয়টি নজরে আসে। জেনেরাল কোচের নিচে আগুন দেখা যায়। বিষয়টি নজরে আসতেই চালক রিষড়া স্টেশনে ট্রেন থামিয়ে দেন।

এ দিকে, আগুন লাগায় ধোঁয়ায় ভরে যায় পুরো স্টেশন চত্ত্বর। যাত্রীরা আতঙ্কে ট্রেন হুড়মুড়িয়ে নামতে শুরু করেন। স্টেশন ও ট্রেনে থাকা অগ্নিনির্বাপন যন্ত্রের সাহায্যে আগুন নেভানো হয়। রিষড়া ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে একটি ইঞ্জিন। যদিও তার আগেই আগুন নিভিয়ে ফেলে ট্রেনের কর্মীরা। প্রায় ৩০ মিনিট পরে ট্রেনটি রিষড়া স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। কোনও হতাহতের খবর নেই বলেই জানা যাচ্ছে রেলসূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *