চার্চিল বধ করে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে পাঞ্জাব এফসি
সায়ন সেনগুপ্ত, কলকাতা: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে নেমেছিল পাঞ্জাব এফসি (Punjab FC)। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল টুর্নামেন্টের…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে নেমেছিল পাঞ্জাব এফসি (Punjab FC)। যেখানে তাদের প্রতিপক্ষ ছিল টুর্নামেন্টের নতুন দল চার্চিল ব্রাদার্স। গোয়ার বুকে তাদের পরাজিত করা যে সহজ কাজ নয় সেটা ভালো মতোই জানা ছিল সকলের। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পাভলোস ডারমিটজাকিসের ছেলেরা। দলের হয়ে এদিন গোল পান যথাক্রমে রাফায়েল মেসি বাউলি, আলফ্রেড প্লানাস এবং কোনসাম সানাতোই সিং। অন্যদিকে, চার্চিলের হয়ে ব্যবধান কমান সাবিস্টিয়ান গুতিয়েরেজ।
বলাবাহুল্য, গত ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ড্র করার পর এদিন প্রথম থেকেই জয়ের জন্য মরিয়া হয়ে উঠতে দেখা গিয়েছিল পাঞ্জাব এফসির ফুটবলারদের। সেক্ষেত্রে খুব একটা হতাশ করেননি রাফায়েল মেসি বাউলি। প্রথম কোয়ার্টারের শেষের দিকেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন এই ফুটবলার। তারপর যদিও ৩৭ মিনিটের মাথায় সেই গোল শোধ করে দিয়েছিল চার্চিল। কিন্তু তিন মিনিটের ব্যবধানেই আলফ্রেড প্লানাসের গোল ফের এগিয়ে দিয়েছিল পাঞ্জাব এফসিকে। তবে সেটি ব্যবধানে বেশিক্ষণ স্থায়ী ছিল না।
সুযোগ বুঝেই প্রথমার্ধের অতিরিক্ত সময়ের শেষের দিকে ফের গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন সাবিস্টিয়ান। যারফলে ২-২ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয়েছিল ম্যাচের প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধে গোল করার মরিয়া চেষ্টা দেখা গিয়েছিল দুই দলের খেলোয়াড়দের মধ্যে। যদিও গোলের মুখ খুলতে শেষ পর্যন্ত যথেষ্ট বেগ পেতে হয় পাঞ্জাব শিবিরকে। অতিরিক্ত সময় সানাতোই সিংয়ের গোলেই জয় সুনিশ্চিত হয়ে যায় এই শক্তিশালী ফুটবল দলের।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.