শিক্ষিত হয়ে কেন আইন লঙ্ঘন? প্রশ্নের মুখে সৌরভ–রাঙ্কা
সূত্রের দাবি, সিজেপি আন্দোলনের অর্থের জোগান কোথা থেকে আসছে, এর উত্তরও চাওয়া হয়েছে ক্রাইম ব্রাঞ্চের তরফে৷ সূত্রের খবর, দিল্লি পুলিশের সব প্রশ্নের উত্তর দেননি আশুতোষ এবং সৌরভ। তবে তাঁরা দাবি করেছেন, স্বাধীন দেশে পতাকা উত্তোলনের অধিকার প্রত্যেক ভারতবাসীর মতো তাঁদেরও আছে৷ কনৌট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচির ডাক দিয়েও তাঁরা কোনও অন্যায় করেননি বলেই দাবি সিজেপি নেতাদের।