রেহানের সমর্থনে পোস্ট নেই রাহুলের, বিজেপি-র কটাক্ষ
বিজেপি মুখপাত্রের দাবি, দাদা রাহুল গান্ধীর উপর আস্থা নেই বলেই বিতর্ক তৈরি করে ছেলেকে রাজনীতিতে ‘সফট লঞ্চ’ করার চেষ্টা করেছিলেন প্রিয়াঙ্কা, কিন্তু ভিয়েতনামে বসে অন্য সব বিষয়ে এক্স এ পোস্ট দিলেও রেহানকে নিয়ে একটি পোস্টও করেননি রাহুল। বিজেপির দাবি, ১০ জুন বিকানের হাউসকে লেখা ই-মেলে রেহান জানিয়েছিলেন, তাঁর ছবি প্রকৃতি, বন্যপ্রাণ, ভাস্কর্য নিয়ে, কিন্তু পরে পরিবারের চাপেই নাকি রেহান বাধ্য হয়ে রাজনীতির ছবিগুলি দিয়েছিলেন!