আপনার হোয়াটসঅ্যাপ নাকি প্রতারকের ট্র্যাপ?
দ্বিতীয় পর্যায়ে প্রতারিত ব্যক্তির বিভিন্ন বন্ধু এবং আত্মীয়স্বজনের কাছে মেডিক্যালজনিত সমস্যার কথা বলে টাকা আদায়ের প্রক্রিয়া শুরু হয়। এই ফাঁদে পা দিয়ে অনেকে টাকা ট্রান্সফার করতে শুরু করেন এবং প্রতারিত হন।
পুলিশের পক্ষ থেকে সাবধান বার্তায় জানানো হয়েছে, নিজের মোবাইলে আচমকা কোনও কোডওয়ার্ড এলে তা প্রয়োগ করবেন না। এমনকী, নিজের হোয়াটসঅ্যাপ লক করার জন্য সংখ্যা এবং অক্ষর প্রয়োগ করুন। তাতে পাসওয়ার্ড দেওয়ার জন্য সংখ্যা, অক্ষর এবং কোনও চিহ্ন প্রয়োগ করতে পারেন। পাশাপাশি কেউ যদি সোশ্যাল মিডিয়ায় আপনার কাছে কোনও টাকা চায়, তা হলে তা দেওয়ার আগে একাধিকবার যাচাই করে নিন।