Jalpaigudi: ফাঁকা বাড়ি থেকে সেদিন গলিতে টেনে নিয়ে গিয়েছিল বৃদ্ধ, ৯ মাসের মধ্যেই সাজা ঘোষণা আদালতের - Bengali News | POCSO court order in a physical harassment case in jalpaiguri - 24 Ghanta Bangla News
Home

Jalpaigudi: ফাঁকা বাড়ি থেকে সেদিন গলিতে টেনে নিয়ে গিয়েছিল বৃদ্ধ, ৯ মাসের মধ্যেই সাজা ঘোষণা আদালতের – Bengali News | POCSO court order in a physical harassment case in jalpaiguri

Spread the love

জলপাইগুড়ি: আরজি কর কাণ্ডের পর একাধিক ধর্ষণের মামলায় দ্রুত সাজা ঘোষণার খবর সামনে এসেছে। এবার নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠার ন’মাসের মধ্যে সাজা ঘোষণা করল আদালত। জলপাইগুড়িতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। সেই ঘটনায় আজ, বুধবার সাজা ঘোষণা করলেন জলপাইগুড়ি পকসো আদালতের বিচারক রিন্টু সুর। আসামীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর জুন মাসে ওই অভিযোগ সামনে আসে। জলপাইগুড়ির ভক্তিনগর থানা এলাকার ঘটনা। জানা যায়, ঘটনার দিন নাবালিকা বাড়িতে একা ছিল। সেইসময় প্রতিবেশী ওই বৃদ্ধ তার বাড়িতে হাজির হয়। এরপর নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে একটি ফাঁকা গলিতে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এরপর ওই বৃদ্ধ নাবালিকাকে ভয়ও দেখায়।

কয়েকদিন বাদে আবার ওই নাবালিকার শ্লীলতাহানি করে ওই বৃদ্ধ। এরপর নাবালিকা তার মা’কে সবটা জানিয়ে দেয়। সব শুনে তার মা ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ ওই বৃদ্ধকে গ্রেফতার করে। নভেম্বর মাসে চার্জশিট দেওয়া হয়। অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। পকসো আইনের চারটি ধারায় অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়৷ এই মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

পকসো আদালতের সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন, বিচারক রিন্টু সুর সাজাপ্রাপ্ত বৃদ্ধকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ধার্য করেছেন। অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডের নির্দেশও দিয়েছেন। পাশাপাশি ওই নাবালিকাকে ৪ লক্ষ টাকা সাহায্য করার জন্য ডিস্ট্রিক লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযুক্ত জানিয়েছে এই বিষয়ে তার কিছু বলার নেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *