হাওড়ায় RPF-এর হাতে আটক রাঁচির যুবক
বৃহস্পতিবার রাতে হাওড়া স্টেশনে RPF-এর হাতে আটক হলেন এক যাত্রী। ২৮ বছরের ওই যুবকের নাম বিবেককুমার সাউ। তাঁর বাড়ি রাঁচি। রাঁচিগামী ক্রিয়াযোগা এক্সপ্রেসের যাত্রী ছিলেন বিবেককুমার। গোপন সূত্রে খবর পেয়ে RPF জওয়ানরা ট্রেনে তল্লাশি চালান। ট্রেনের মধ্যে ওই যুবকের ব্যাগ থেকে প্রায় ১০ কেজি রুপোর গয়না ও সামগ্রী উদ্ধার করা হয়। এর বাজারমূল্য ২৩ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা। উপযুক্ত কাগজপত্র না থাকায় বাজেয়াপ্ত রুপো-সহ ওই যাত্রীকে আয়কর বিভাগের হাতে তুলে দিয়েছে RPF।