সুচিত্রার উপর কীসের এত রাগ! মুখে অ্যাসিড ছোড়েন স্বামী - Bengali News | Was mahanayika Suchitra sen acid attacked by her own husband - 24 Ghanta Bangla News
Home

সুচিত্রার উপর কীসের এত রাগ! মুখে অ্যাসিড ছোড়েন স্বামী – Bengali News | Was mahanayika Suchitra sen acid attacked by her own husband

Spread the love

সুচিত্রা সেনের মুখে নাকি অ্যাসিড ছুড়েছিলেন তাঁর স্বামী দিবানাথ সেন। সুচিত্রা সেনকে নাকি এই কারণেই প্লাস্টিক সার্জারি করাতে হয়েছিল সেই সময় দাঁড়িয়ে। মহানায়িকার জীবনের এই দগদগে ঘা-টি নাকি আমরণ তাড়া করে বেরিয়েছিল তাঁকে। স্বামী দিবানাথ সেনের সঙ্গে সম্পর্কের তিক্ততা আসে বিয়ের কিছু বছর পর থেকেই। সুচিত্রা সেনকে নাকি নাজেহাল করে ছেড়েছিলেন তাঁর স্বামী। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যেত, সুচিত্রার সাংসারিক জীবনের নানা কথা। শোনা গিয়েছিল, সুচিত্রার মুখে নাকি অ্যাসিড ছুড়ে মেরেছিলেন তাঁর স্বামী।

বিয়ের আগে সুচিত্রার সেনের নাম ছিল রমা দাশগুপ্ত। বিয়ের পর নাম পাল্টে হয় সুচিত্রা। বাবা-মায়ের খুবই বাধ্যের মেয়ে ছিলেন সুচিত্রা। তাঁদের কথার অমান্য করতেন না কখনওই। অবাধ্য পুত্রকে ঘোর সংসারী করার তাগিদে দিদি-শাশুড়ি সুচিত্রার সঙ্গে নাতির সম্বন্ধ পাকা করেছিলেন। বাবা-মা এবং ভাই-বোনদের ছেড়ে বনেদি পরিবারে বিয়ে হয় সুচিত্রার। বিয়ের পরপরই তাঁর পুত্রসন্তান জন্ম নেয়। এবং তার মৃত্যুও ঘটে। সেই ঘটনার পর সুচিত্রাকে নানা কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল। এমনকী, তাঁর স্বামী দিবানাথও মহানায়িকাকে মনে করতেন তাঁর কাঁধের বোঝা। সেই বোঝাকে দিয়ে রোজগারের উপায় বের করেছিলেন তিনি। সুন্দরী স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন সিনেমা পাড়ায় অভিনয় করাতে। একটা সময়ের পর সুচিত্রার খ্যাতি গগনচুম্বি হয়ে ওঠে। স্বামীকে আর তোয়াক্কাই করতেন না সুচিত্রা। তাই রাগের চোটে একদিন তাঁর মুখে অ্যাসিড ছোড়েন দিবানাথ। একটুর জন্য বেঁচে যায় সুচিত্রার গোটা মুখটাই। অ্যাসিডের ছিটে নাকি খানিকটা পুড়িয়েছিল মুখ, ওই সময় দাঁড়িয়ে প্লাস্টিক সার্জারি করিয়ে ঠিক করতে হয়েছিল সুচিত্রাকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *