শরীরটাকে মেশিন ভাবতে শুরু করেছিলাম: রশ্মিকা
শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। নিতম্বের পেশিতে চোট পেয়েছিলেন বলে জানা গিয়েছিল। একটি নাচের সিকোয়েন্স শুটের সময়ে বিপত্তি। যদিও এত দিন এই বিষয়ে একেবারেই স্পিকটি নট ছিলেন রশ্মিকা। এ বার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে ভক্তদের নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তিনি। কত দিন বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের?