Kailash Vijayvargiya: একুশের নির্বাচনে ছিলেন বাংলার পর্যবেক্ষক, এবার দেখা নেই কৈলাশের! বললেন, ‘বাংলায় এলেই গ্রেফতার…’ - 24 Ghanta Bangla News
Home

Kailash Vijayvargiya: একুশের নির্বাচনে ছিলেন বাংলার পর্যবেক্ষক, এবার দেখা নেই কৈলাশের! বললেন, ‘বাংলায় এলেই গ্রেফতার…’

Spread the love

Kailash Vijayvargiya: একুশের নির্বাচনে ছিলেন বাংলার পর্যবেক্ষক, এবার দেখা নেই কৈলাশের! বললেন, ‘বাংলায় এলেই গ্রেফতার…’

ভোপাল : ভোট বঙ্গে লড়াইয়ের ময়দানে কোমর বেঁধে নেমেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে একাধিক নেতা-মন্ত্রীরা ভোট প্রচারে আসছেন বাংলায়। একদিনে দুই থেকে তিনটে সভা করছেন। কিন্তু, এবার ভোট প্রচারে দেখা যাচ্ছে না কেন্দ্রীয় মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়কে। অথচ গত বারের বাংলার ভোটে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন। অথচ, এবারের নির্বাচনে তাঁর দেখা নেই। প্রচারের তালিকায় তাঁর নামও নেই। কিন্তু কেন? বাংলায় প্রচারে এলে নাকি তাঁকে গ্রেফতার করা হতে পারে, এমনই বিস্ফোরক দাবি করেছেন খোদ বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। শুধু তাই নয়, তাঁকে খুনেরও পরিকল্পনা করা হয়েছে বলে দাবি করেছেন।

ভোপালে গত শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয় বাংলায় প্রচারে না আসার কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, বাংলায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। তিনি বাংলায় এলে পুলিশ তাঁকে গ্রেফতার করবে। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন। কৈলাসের দাবি, দল তাঁকে পশ্চিমবঙ্গে যেতে বারণ করেছে।

কৈলাসের বিরুদ্ধে ৩৮ মামলা

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় জানিয়েছেন, পশ্চিমবঙ্গে তাঁর বিরুদ্ধে ৩৮টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।  নতুন ঝামেলা এড়াতে দল তাঁকে বাংলায় আসতে নিষেধ করেছেন। দল আশঙ্কা প্রকাশ করেছে তাঁর বাংলায় সফর আরেকটি বিতর্কের জন্ম দেবে। তাই যে কোনও নতুন বিতর্ক এড়াতে তাঁকে বাংলায় আসতে বারণ করা হয়েছে।

বেঁচে আছি ভগবানের কৃপায়

কৈলাস বিজয়বর্গীয়র অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের মুঠোয় অনেক চোরাকারবারি ও মাফিয়া রয়েছে। যারা হয়তো মমতাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে, তিনি বলেন, “আমি সেখানে ছয় বছর কাটিয়েছি। আজ যদি আমি এখানে বেঁচে বসে রয়েছি, তা বজরংবলীর কৃপায়। নইলে আমার ছবিতেও মালা থাকত।”

বিজেপি বাংলায় জিতবে

বাংলায় বিজেপি জেতার বিষয়ে আত্মবিশ্বাসী কৈলাস। তিনি বলেন,”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে মানুষ ১০-১৫ কিলোমিটার হেঁটে আসছেন। পশ্চিমবঙ্গে বিজেপি অবশ্যই সরকার গঠন করবে।এবার বাংলায় গেরুয়া পতাকা উড়বেই। মানুষ যানবাহন ছাড়াই পায়ে হেঁটে জনসভায় যোগ দিতে আসছেন। যা বিজেপির জয়ের স্পষ্ট ইঙ্গিত বলা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *