শ্রীরামপুরে গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতী রঞ্জিত সিং ওরফে কেলো
বৃহস্পতিবার রাতে পুলিশের নাকা তল্লাশিতে একটি এসইউভি গাড়ি থেকে উদ্ধার হয় একটি বেআইনি আগ্নেয়াস্ত্র, দু’টি তাজা কার্তুজ, ১০টি তাজা বোমা এবং প্রায় দেড় লক্ষ নগদ টাকা। এছাড়া, দিল্লি রোড-সহ বিভিন্ন এলাকা থেকে আরও ১৩ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে এবং অপরাধ কঠোর হাতে দমন করতে এই ধরনের অভিযান আগামী দিনেও হবে।