CM Mamata Banerjee: মহিলারা হামলা করেননি, NIA হামলা করেছে: মমতা - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee: মহিলারা হামলা করেননি, NIA হামলা করেছে: মমতা

Spread the love

CM Mamata Banerjee: মহিলারা হামলা করেননি, NIA হামলা করেছে: মমতা

উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে তপনে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর বক্তব্য একনজরে…

  1. মমতা: আমি বাংলায় আছি বলে বিজেপি-র খুব রাগ। তৃণমূলকে হারানো উদ্দেশ্য। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগায়। একটা এনআইএ বালিশে কত কিলো থাকে? আমি হেমতাবাদ থেকে বেরচ্ছিলাম। যা এনআইএ-সিবিআই-বলে দেয় সাংবাদিকরাও সেইটাই বলে। আমায় প্রশ্ন করছে, কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে। হামলা মহিলারা করেননি, এনআইএ হামলা করেছে। গদ্দার জানে হারবে। তাই কোথায় একটা চকোলেট বোম পড়েছিল ২০২২ সালে আর মধ্যরাতে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে  তাহলে মেয়েরা কী করবে? শাখা-বালা পরে বসে থাকবে? না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? নিজেদের সম্মান রক্ষা করবে না? তুমি বাড়ি
  2. মমতা: আমরা চাই বিজেপি চলে যাক, বিজেপি চলে যাক, বিজেপি চলে যাক। তৃণমূল যত বেশি শক্তিশালী হবে। ইন্ডিয়া শক্তিশালী হবে। আমরা চাই বিজেপি বিদায় নিক। মোদীর গ্যারান্টি। এনআরসি করে উচ্ছেদ করো। আমরা করতে দেব না। স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল? তৃণমূল একলা লড়ে। সিপিএম-কংগ্রেস-বিজেপি একসঙ্গে লড়ে। ক্যা করবেন না।
  3. মমতা: এখানে জলের অসুবিধা হয়। আপনারা যাকে ভোট দিয়েছিলেন সুকান্তবাবু। তিনি একবারও বলেছেন আত্রেয়ী নদীতে বাঁধ দেওয়া হল? কেন বালুরঘাটের মানুষ জল পায় না? গঙ্গা ভাঙন নিয়ে বলেছেন?

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *