লকেট চট্টোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla হুগলি: বাঁশবেড়িয়ায় লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের অভিযোগ উঠল। শনিবার বাঁশবেড়িয়ার ১৭ নম্বর ওয়ার্ডে সেনপুকুর এলাকায় লকেটকে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে। নাম জড়িয়েছে তৃণমূলের দিকে। গো ব্যাক স্লোগান দেওয়ারও অভিযোগ তুলেছে বিজেপি। ঘটনায় জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়। নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে বলে খবর। […]