অনুপমের পর ঢাকায় গেলেন প্রাক্তন স্ত্রী পিয়াও, চুটিয়ে চলল… – Bengali News | Piya chakraborty and parambrata enjoyed iftar party in dhaka
অনুপমের পর ঢাকায় গেলেন প্রাক্তন স্ত্রী পিয়াও
কিছু দিন আগেই ঢাকায় গিয়েছিলেন অনুপম রায়। ঢাকায় ঝটিকা সফরের ছবি শেয়ার করেছিলেন সামাজিক মাধ্যমে। এবার ঢাকায় হাজির হলেন তাঁর প্রাক্তন স্ত্রী তথা সমাজকর্মী পিয়া চক্রবর্তীও। নেহাত ঘুরতে তিনি কিন্তু সেখানে যাননি। বরং গিয়েছেন বন্ধুদের আমন্ত্রণে। রমজান মাস ঘিরে এই মুহূর্তে ওই পারে সাজো সাজো রব। ওপারে পিয়ারও বন্ধুর সংখ্যা নেহাত কম নয়। তাঁদের ডাকেই সে দেশে হাজির হয়েছেন পিয়া। তবে একা যাননি তিনি। সঙ্গে গিয়েছে স্বামী পরমবত চট্টোপাধ্যায়। দু’জনেই মেতেছেন ইফতার পার্টিতেও। দেদার খানাপিনা, হই হুল্লোড়ের ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমেও।
ইফতারির মেনুও নজরকাড়া। মটন, চিকেন থেকে শুরু করে নানা ধরনের মিষ্টি, ফল…– টেবিলে সাজানো একগুচ্ছ খাবারের ছবি শেয়ার করেছেন খোদ পরমব্রত। একই সঙ্গে তাঁর বাংলাদেশের বন্ধুদের ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি। যদিও ইফতার পার্টিতে যোগদান করে কটাক্ষের সম্মুখীনও হতে হয়েছে দম্পতিকে। ধর্মের ধ্বজাধারীদের কেউ কেউ করেছেন কুৎসিত মন্তব্য। এমনিতে ট্রোলিংয়ের জবাব নিজেই কমেন্টের মাধ্যমে করে থাকেন পিয়া। তবে এ ক্ষেত্রে এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খুলতে দেখা যায়নি তাঁকে।
গত ২৭ নভেম্বর বিয়ে করেন পরমব্রত পিয়া। তাঁদের বিয়ের খবর সকলের কাছেই ছিল অজানা। প্রায় কেউই তা জানতেন না। তাঁদের বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। কারণ একটাই, পিয়া চক্রবর্তীর প্রাক্তন স্বামী অনুপম রায় ও বর্তমান স্বামী পরমব্রত চট্টোপাধ্যায় পূর্ব পরিচিত ও বন্ধু স্থানীয়। পিয়াকে বিয়ে করায় ‘বউ চোর’ তকমাও জুটেছিল পরমের। তবে সে সব অতীত। জীবনে এগিয়ে গিয়েছেন অনুপমও। গত মার্চ মাসে তিনি বিয়ে করেন গায়িকা প্রশ্মিতা পালকে। দুই দম্পতি নিজেদের মতো করে এই মুহূর্তে দারুণ সময় কাটাচ্ছেন।