Weather Update: নিস্তার নেই! পুজো কাটতেই শুরু আবহাওয়ার নতুন খেলা | Weather Update of west bengal, anther depression forming on bay of bengal - 24 Ghanta Bangla News
Home

Weather Update: নিস্তার নেই! পুজো কাটতেই শুরু আবহাওয়ার নতুন খেলা | Weather Update of west bengal, anther depression forming on bay of bengal

Spread the love

কলকাতা: পুজো কেটেছে শুষ্ক আবহাওয়াতেই। সপ্তমীর সন্ধ্যা বাদ দিলে আর তেমন বৃষ্টি হয়নি বাংলায়। সাধারণ মানুষ, দর্শনার্থীদের জন্য ঝলমলে আবহাওয়া (Weather Update) আলাদা মাত্রা যোগ করেছিল পুজোর দিনগুলোতে। পুজো শেষে বৃহস্পতিবার থেকেই চেনা ছন্দে, কর্মজীবনে ফিরেছেন অনেকে। এদিকে, পুজোর পরই আবহাওয়াও বদলাতে শুরু করেছেন।

একাদশীর দিনই এল নিম্নচাপের খবর। এদিন সকালে আলিপুর আবহাওয়া দফতরের যে আপডেট সামনে এসেছে, সেখানে বলা হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ।

জানা যাচ্ছে, আন্দামান দ্বীপপুঞ্জ সংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ, ২২ অক্টোবর সকালে দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জের উপর অবস্থান করছিল।

এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে আগামিকাল অর্থাৎ শুক্রবার দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। পরবর্তীতে এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত ও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির হাত থেকে নিস্তার নেই

ফলে অক্টোবর-শেষে আবারও বৃষ্টি হতে পারে রাজ্যে। অর্থাৎ এখনই নিস্তার নেই। সম্ভাব্য নিম্নচাপের জেরে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার উপকূল ও লাগোয়া জেলায় হালকা বৃষ্টির ইঙ্গিত রয়েছে। কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার গোটা রাজ্যেই হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে আদামী সোমবার পর্যন্ত বৃষ্টির কোনও আশঙ্কা নেই। অর্থাৎ লক্ষ্মীপুজোতেও শুষ্ক থাকবে আবহাওয়া। পূর্ব উপকূলের দিকে এগোনোর সময় শক্তি বাড়বে নিম্নচাপের। ঘূর্ণিঝড় হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *