CJP নেতাদের ডেকে পাঠাল অ্য়ান্টি ক্রাইম ব্রাঞ্চ
Big Breaking: যন্তর মন্তরে বিক্ষোভের ঘটনায় বুধবারই দিল্লির স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট CJP নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে মুক্তি দিয়েছিল। তবে, সেই মুক্তির আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। সূত্রের খবর, বৃহস্পতিবার ওই মামলায় তাঁদের বয়ান রেকর্ড করার জন্য আশুতোষ এবং সৌরভকে ডেকে পাঠিয়েছে দিল্লি পুলিশের অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চ। সৌরভ ও আশুতোষ ছাড়াও CJP নেতা অজিঙ্ক শিন্ডেকেও ডাকা হয়েছে বলে খবর। বৃহস্পতিবার অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চের রাজৌরি গার্ডেনের অফিসে দুপুর ১২টায় তাঁদের হাজিরা দিতে হবে।