পুরোনো রাগ থেকে কি খুন? প্রকাশ্যে অপ্রতিমের পরিবারের বিস্ফোরক অভিযোগ - 24 Ghanta Bangla News
Home

পুরোনো রাগ থেকে কি খুন? প্রকাশ্যে অপ্রতিমের পরিবারের বিস্ফোরক অভিযোগ

Spread the love

কী অভিযোগ করেছেন অপ্রতিমের মা?

২১ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি মানববন্ধন কর্মসুূচি আয়োজন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্য কর্মীরা। সেখানে অপ্রতিমের মায়ের তরফে একাধিক বিস্ফোরক দাবি জানিয়েছেন তাঁর সহকর্মী অধ্যাপক কামরুন নাহার।

অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার হয়েছে এক নাবালক। অপ্রতিমের পরিবারের তরফে দাবি, এই ঘটনার ১০ দিন আগে ওই নাবালক অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের প্রতিষ্ঠানে বিনা বেতনে চাকরি নিয়েছিল। আরও একটি অভিযোগ করা হয়েছে। নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর থাকার সময়ে মাদকবিরোধী অভিযানে কুমিল্লার স্থানীয় কয়েকজন কিশোরকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম তুহিন তাদের মধ্যে ছিল। এই ঘটনাগুলির সঙ্গে অপ্রতিম খুনের কোনও সম্পর্ক রয়েছে কি না, সেটা খতিয়ে দেখার দাবি করেছে অপ্রতিমের পরিবার।

পরিবারে আরও অভিযোগ, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে তিন জনকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছে, তারা আদৌও অপ্রাপ্তবয়স্ক কি না, সেটা ডিএনএ পরীক্ষার মাধ্যমে স্পষ্ট করার দাবি তুলেছে পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *