৩ মাসের মধ্যে রিপোর্ট দেওয়া চ্যালেঞ্জিং, চোরবাগানকাণ্ডে দাবি সিট প্রধানের - 24 Ghanta Bangla News
Home

৩ মাসের মধ্যে রিপোর্ট দেওয়া চ্যালেঞ্জিং, চোরবাগানকাণ্ডে দাবি সিট প্রধানের

Spread the love

Chorbagan Disaster: চোরবাগান বিপর্যয়ে গঠন হয়েছে সিট। হাইকোর্টের নির্দেশে সিট গঠন করল রাজ্য সরকার। সিটের নেতৃত্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। আরও অনেকে রয়েছেন…

Chorbagan Disaster: চোরবাগান বিপর্যয়ে গঠন হয়েছে সিট। হাইকোর্টের নির্দেশে সিট গঠন করল রাজ্য সরকার। সিটের নেতৃত্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। আরও অনেকে রয়েছেন এই কমিটিতে, যেমন – বিপর্যয় মোকাবিলা, নাগরিক সুরক্ষা দফতরের সচিব, রাজ্যের স্পেশ্যাল টাক্স ফোর্সের সচিব, ডিজি-আইজি সহ আরও অনেকে। রাজ্য সরকারকে ৩ মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে সিটকে। কিন্তু সিটের প্রধান দাবি করেছেন যে তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়া অবশ্যই চ্যালেঞ্জের।

সিট প্রধান জানান, “এখনও তো বিস্তারিত কিছু আলোচনা হয়নি। প্রথমে আমাদের দেখতে হবে যে কার দোষে এই ঘটনাটি ঘটল। এতগুলো যে মৃত্যু, সেটা কী কী কারণে? সেটা খুঁজে বার করতে হবে। দোষীদের দোষী সাব্যস্ত করতে হবে। আর যাতে এই ঘটনা না ঘটে, পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হবে। পরবর্তীক্ষেত্রে। ৩ মাসের রিপোর্ট জমা দেওয়াটা চ্যালেঞ্জিং। সময় তো বেশি নেই। তবে চেষ্টা তো করতেই হবে।”

কী কী বিষয়ে তদন্ত করবে সিট? সিট দেখবে যে সেদিন ঠিক কী হয়েছিল, কখন, কীভাবে ভিড় এমন মারাত্মক আকার নিল। কী কারণে এমন বিপর্যয় – অতিরিক্ত ভিড়, খারাপ আবহাওয়া, গেট ম্যানেজমেন্ট, গুজব, কারেন্ট চলে যাওয়া, বেরনোর রাস্তা কম থাকা নাকি অন্য কিছু?

সিট তদন্ত করে দেখবে সেদিনের আবহাওয়া রিপোর্ট, বৃষ্টি বা বজ্রপাতের প্রভাব। দেখা হবে উদ্যোক্তা ও প্রশাসনের ভূমিকা। প্যান্ডেলের পরিকাঠামোও দেখা হবে। সিসিটিভি ফুটেজ, মোবাইল ভিডিয়ো, কল রেকর্ড, মেডিক্যাল রেকর্ড খতিয়ে দেখবে সিট। কার গাফিলতি বা কর্তব্যে অবহেলা ছিল, তা খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *