১৪৩০ দিন পর বল হাতে ফিরেই নজির, প্রথম দু’টি বলেই বিশ্বরেকর্ড ভুবনেশ্বর কুমারের
পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভুবনেশ্বরের
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে-তে এখনও পর্যন্ত ৮৯৩টি ডট বল করেছেন ভুবনেশ্বর। এই নজির গড়েই বিশ্বরেকর্ড নিজের নামে করে নিয়েছেন তিনি। ব্যাটারদের রান করতে না দেওয়ার দক্ষতার জন্য বরাবরই পরিচিত এই ডানহাতি পেসার। প্রত্যাবর্তনের ম্যাচেও প্রথম দু’টি বলে রান না দিয়ে সেই দক্ষতারই পরিচয় দিয়েছেন তিনি। নতুন করে শুরু করার মঞ্চে এমন নজির নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে।
IPL-এও ডট বলের রেকর্ড
শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয়, IPL-এও ডট বল করার ক্ষেত্রে সবার উপরে ভুবনেশ্বর। এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ১৯৪৪টি ডট বল করেছেন তিনি। বল হাতে ধারাবাহিকতা, নিয়ন্ত্রণ এবং সঠিক জায়গায় বল ফেলার ক্ষমতার জোরেই এই নজির গড়েছেন ভারতীয় পেসার। দীর্ঘ দিন ধরে IPL-এ খেলার অভিজ্ঞতাও এই ক্ষেত্রে তাঁকে এগিয়ে রেখেছে।