স্মরণীয় হলো না ভুবির কামব্যাক, নো-বলে ৮৯ ম্যাচের ধারা ভাঙলেন তারকা পেসার
কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই ঘটে বিপত্তি। নিউ জ়িল্যান্ডের ওপেনার টিম সেইফার্টকে বোলিং করার সময়ে ক্রিজ়ের দাগ পেরিয়ে যান ভুবনেশ্বর। তাঁর ব্যাক-অফ-লেংথ ডেলিভারি ব্যাটারের দিকে যায়। তাই পুল শট খেলতে গিয়ে বলের নাগাল পাননি সেইফার্ট। আম্পায়ার ফ্রন্ট-ফুট নো-বল ঘোষণা করায় কিউয়িরা ফ্রি-হিট পেয়ে যায়। ৮৯ ম্যাচ পরে প্রথম নো-বল করলেন ভুবি।
সেই সুযোগ কাজে লাগান সেইফার্ট। ভুবনেশ্বর অফ স্টাম্পের বাইরে ইয়র্কার দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শর্ট থার্ডম্যান ও ব্যাকওয়ার্ড পয়েন্টের মাঝখান দিয়ে বাউন্ডারিতে বল পৌঁছে দেন কিউয়ি ব্যাটার। এই ওভারে মোট ১৭ রান খরচ করেন ভারতীয় পেসার।