জেলার কোলাঘাট, পাঁশকুড়া, মেচেদা, তমলুক-সহ বেশ কিছু এলাকায় অন্য ফুল চাষের সঙ্গে পদ্ম চাষও হয়। আগে খালে পদ্ম চাষ হলেও গত বছর থেকে জমিতে পদ্মের চাষ শুরু হয়েছে। এ বছর পদ্মের ফলন ভালো বলে জানাচ্ছেন পদ্মচাষিরা। আর দুর্গাপুজোয় ১০৮টি পদ্ম লাগে। পদ্ম যেমন ফুটেছে, তেমনই পদ্মের চাহিদাও ছিল।