চোরবাগান-কাণ্ডে নদিয়া থেকে গ্রেফতার পুজোর ঘোষক তথা কোষাধ্যক্ষ সঞ্জীব রাহা
কলকাতা: চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় এবার এক পুজো কমিটিকে আটক করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃত ওই ব্যক্তির নাম…
কলকাতা: চোরবাগান সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় এবার এক পুজো কমিটিকে আটক করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃত ওই ব্যক্তির নাম সঞ্জীব রাহা ওরফে সেন্টু। তিনি ওই পুজো কমিটির ঘোষক হিসেবে কাজ করার পাশাপাশি কোষাধ্যক্ষের দায়িত্বেও ছিলেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, এর আগে এই ঘটনায় যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করেই সঞ্জীবের খোঁজ পায় পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশন ট্রেস করে নদিয়ায় তাঁর লুকিয়ে থাকার সন্ধান মেলে। সেখান থেকেই তাঁকে আটক করে লালবাজারে নিয়ে আসা হয়েছে এবং এই মর্মান্তিক দুর্ঘটনার নেপথ্যে তাঁর ঠিক কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে তাঁকে লাগাতার জেরা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর প্রথম সপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান মণ্ডপে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুলিশি তদন্তে উঠে এসেছে যে, সেদিন মণ্ডপের বাইরে প্রবল বৃষ্টির কারণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমেছিল। অভিযোগ, সেই সময়ে পুজো কমিটির মাইক থেকে বারবার ‘মণ্ডপ ভেঙে যাচ্ছে’ বলে ঘোষণা করা হয়। যার জেরে সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এই বিশৃঙ্খলার ফলেই পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু ও ২৫ জন আহত হন। ভিড় নিয়ন্ত্রণের কোনো উপযুক্ত পরিকল্পনা ছিল না বলেই প্রাথমিক তদন্তে অভিযোগ উঠেছে।
চোরবাগান পদপিষ্টের ঘটনা: কারণ অনুসন্ধানে ঘটনাস্থলে SIT ও ফরেন্সিক দল
পুজো মিটতেই ফের দুর্যোগের মেঘ! বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা