জলমগ্ন বহু এলাকা, পুজো নিয়ে দুশ্চিন্তায় উদ্যোক্তারা - 24 Ghanta Bangla News
Home

জলমগ্ন বহু এলাকা, পুজো নিয়ে দুশ্চিন্তায় উদ্যোক্তারা

Spread the love

ফলে, পুজোর প্রস্তুতি নিয়ে রীতিমতো চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। উত্তর হাওড়ার বামনগাছি, বেলগাছিয়া সি রোড, বাজলপাড়া-সহ একাধিক এলাকায় জল জমে রয়েছে। একই ছবি হাওড়ার আরও বেশ কিছু নিচু এলাকাতেও। টানা বৃষ্টির পাশাপাশি দফায় দফায় নতুন করে বৃষ্টি হওয়ায়, জল নামার সুযোগও মিলছে না। সমস্যায় পড়েছেন পুজো কমিটির সদস্যরাও। কারণ, যে সব জায়গায় পুজোর মণ্ডপ তৈরি হওয়ার কথা, তার অনেকগুলিই এখনও জলমগ্ন। কোথাও মণ্ডপ তৈরির জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে, কোথাও মণ্ডপ তৈরির সামগ্রী নিয়ে ঢোকাই কার্যত অসম্ভব হয়ে পড়েছে। জল না নামলে, শ্রমিকদের নিয়ে এসে কাজ শুরু করাও সম্ভব নয় বলে জানাচ্ছেন উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *