গাফিলতি মানুষের, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, বৃষ্টিতে ভিজলে কিছুই হতো না: রত্না দেবনাথ - 24 Ghanta Bangla News
Home

গাফিলতি মানুষের, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, বৃষ্টিতে ভিজলে কিছুই হতো না: রত্না দেবনাথ

Spread the love

‘মানুষের মানসিকতার পরিবর্তন করার দরকার। না হলে এই ঘটনা বন্ধ হবে না। একটু বৃষ্টিতে ভিজলে কী এমন হতো?’ চোরবাগানের ঘটনা নিয়ে মন্তব্য করলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। এই ঘটনায় ‘মানুষের গাফিলতি’ ছিল বলে স্পষ্ট ভাষায় জানালেন বিধায়ক।

এই ঘটনায় দর্শনার্থীদের একাংশের দোষ ছিল বলে দাবি করেন বিধায়ক। চোরবাগানের ঘটনায় বৃষ্টির জন্য দর্শনার্থীরা মণ্ডপ থেকে বের হননি। উল্টোদিকে, কিছু দর্শনার্থী হুড়মুড় করে মণ্ডপে ঢুকে পড়েন বলে অভিযোগ। সেই কারণেই পদপিষ্টের ঘটনা ঘটে বলে অনেকেই দাবি করছেন। অনেকটা একসুরে বিধায়ক বলেন, ‘এত ভিড়! বৃষ্টিতে ভিজলে কী হবে। কেউ বের হতেই চাইছেন না। বৃষ্টিতে ভিজে যাবেন বলে বের হতে চাননি। ভিতরে জমায়েত হতো না মানুষ বাইরে বেরিয়ে এল। মানুষের মানসিকতার পরিবর্তন করা দরকার।’

চোরবাগানের ঘটনায় মানুষের গাফিলতি ছিল বলে দাবি করেন তিনি। রত্না বলেন, ‘গাফিলতি একমাত্র মানুষের। মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। বৃষ্টিতে ভিজলে কিছুই হতো না।’ একজন ব্যক্তির উপরে একাধিক মানুষ হুমড়ি খেয়ে পড়ে গিয়েছেন, সেই কারণে শ্বাস নিতে না পেরেই একাধিক দর্শনার্থীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

বিপর্যয় মোকাবিলা নিয়ে পূর্বতন সরকারের সমালোচনা করে রত্না দেবনাথ বলেন, ‘২০২৫ সালে মহালয়ার দিন এক ঘণ্টার বৃষ্টিতে কলকাতা লন্ডন হয়ে গিয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী সেই পুজোয় ডান্ডিয়া নেচেছিলেন। কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী এই ঘটনায় যাঁরা মৃত বা আহতে তাঁদের প্রত্যেকের বাড়িতে যাচ্ছেন এবং পরিবারের পাশে আছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *