বর্ষায় জল-কাদায় গাড়ি নিয়ে বেরোচ্ছেন? এই ভুল করবেন না - 24 Ghanta Bangla News
Home

বর্ষায় জল-কাদায় গাড়ি নিয়ে বেরোচ্ছেন? এই ভুল করবেন না

Spread the love

সব তরলের মাত্রা দেখুন

ইঞ্জিন অয়েল, কুল্যান্ট, ব্রেক ফ্লুইড, পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড এবং উইন্ডশিল্ড ওয়াশার ফ্লুইডের মাত্রা পরীক্ষা করুন।

AC ঠিক রাখুন

বর্ষায় AC শুধু ঠান্ডা করার জন্য নয়, কাচের ভিতরের বাষ্প দূর করতেও গুরুত্বপূর্ণ। যদি কাচ পরিষ্কার হতে দেরি হলে AC পরীক্ষা করান। পাশাপাশি, দরজা-জানলার রাবার সিল দেখে নিন। রাবার বিডিং ক্ষতি হয়ে গেলে জল ঢুকে গাড়ির ভিতর স্যাঁতসেঁতে হয়ে যেতে পারে। তাই এ গুলি নষ্ট হয়ে গেলে বদলে নিন।

জরুরি সরঞ্জাম সঙ্গে রাখুন

বর্ষার সময়ে বেরোনোর আগে গাড়িতে টর্চ, জাম্পার কেবল, টায়ার ইনফ্লেটর, পাংচার কিট, টো রোপ, ফার্স্ট-এইড কিট, রিফ্লেক্টিভ ট্রায়াঙ্গল, ফোন চার্জার, ছাতা ও ওয়াটারপ্রুফ গ্লাভস সঙ্গে রাখুন। সবশেষে সাবধানে গাড়ি চালান। এই সময়ে হঠাৎ ব্রেক বা স্টিয়ারিং করবেন না। অনেক সময়ে রাস্তার জল কতটা গভীর তা বোঝা যায় না। সেই জলে ইঞ্জিন, গিয়ারবক্স ও বৈদ্যুতিক অংশ ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই এই সময়ে নিয়মিত সার্ভিসিংও পিছিয়ে দেবেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *