কিউয়িদের মুখের গ্রাস কেড়ে ১৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন নমন ধীর, হলো ইতিহাস
১৭ বছর পরে সেই রেকর্ড ভেঙে দিলেন নমন। সাত নম্বরে নেমে ব্যাটারদের হাতে সাধারণত বেশি বল থাকে না। ফলে দ্রুত রান তোলার পাশাপাশি উইকেট ধরে রাখার চাপও সামলাতে হয়। ক্রাইস্টচার্চে নমন সেই কাজটাই নিখুঁত ভাবে করেছেন। মাত্র ১৫ বলে ৪২ রান করে বুঝিয়ে দিয়েছেন, শেষ দিকে ব্যাট করতে নেমেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া যায়।
শেষ পাঁচ ওভারে ভয়ঙ্কর নমন
নমনের ব্যাটিংয়ের সবচেয়ে বড় শক্তি হলো, ক্রিজে নেমেই বড় শট খেলতে পারেন তিনি। আবার পরিস্থিতি বুঝে সিঙ্গলস ও ডাবলস নিয়েও রান বাড়াতে পারেন। তাঁর ব্যাটিংয়ের এই দক্ষতার উপর ভরসা রাখছেন গৌতম গম্ভীর ও শ্রেয়স আইয়ার। টি-টোয়েন্টিতে ইনিংসের ১৬ থেকে ২০ ওভার পর্যন্ত নমনের ব্যাটিংয়ের পরিসংখ্যান বেশ নজরকাড়া। এই সময়ে ১৬৭ বল খেলে ৩৪১ রান করেছেন তিনি। ১০ বার আউট হয়েছেন। মেরেছেন ১৯টি ছক্কা ও ৩৪টি চার। এই পাঁচ ওভারে তাঁর স্ট্রাইক রেট ২০৪-এরও বেশি। অর্থাৎ, শেষ দিকে ব্যাট করতে নেমে কতটা দ্রুত রান তুলতে পারেন, পরিসংখ্যানেই তা স্পষ্ট।